• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

কানাডায় লির আঘাতে ভেঙে পড়েছে বহু গাছ, লাখো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কানাডায় আছড়ে পড়েছে শক্তিশালী সামুদ্রিক ঝড় লি। আটলান্টিক মহাসাগরে এক সপ্তাহেরও বেশি সময় অবস্থান করার পর ঝড় লি স্থানীয় সময় শনিবার (১৬ সেপ্টেম্বর) কানাডার নোভা স্কটিয়া প্রদেশের সুদূর পশ্চিমাঞ্চলে হারিকেনের মতো শক্তিশালী বাতাস নিয়ে আছড়ে পড়ে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এদিকে এই ঝড়ের আঘাতে উত্তর আটলান্টিক উপকূলে বহু রাস্তা বন্যার পানিতে প্লাবিত হয়েছে, অসংখ্য গাছ উপড়ে গেছে এবং লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ঝড়-সম্পর্কিত অন্তত একটি প্রাণহানির ঘটনা রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে একটি গাড়ির ওপর গাছ পড়ে গেলে গাড়িচালক মারা যান বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) তার সর্বশেষ সতর্কতায় বলেছে, শনিবার হ্যালিফ্যাক্সের দক্ষিণ-পশ্চিমে ছোট দ্বীপ লং আইল্যান্ডে আছড়ে পড়ার পর ঝড় লি উত্তর দিকে অগ্রসর হচ্ছে। শক্তিশালী এই ঝড়ে এখনও জোরালো দমকা হাওয়াসহ ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল (১০০ কিমি) বেগে বাতাস বয়েছে।

রয়টার্স বলছে, লি এখন মেইন অঙ্গরাজ্যের ইস্টপোর্ট থেকে প্রায় ৪০ মাইল (৬০ কিমি) পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং হ্যালিফ্যাক্স থেকে প্রায় ১৩০ মাইল (২১৫ কিমি) পশ্চিমে অবস্থান করছে। আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে ঝড়টি দুর্বল হবে বলে আশা করা হচ্ছে।

বার্তাসংস্থাটি বলছে, ঝড় লি মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকা এবং আটলান্টিক মহাসাগরের কানাডার উপকূলীয় কিছু অংশে শক্তিশালী বাতাস, উপকূলীয় বন্যা এবং ভারি বৃষ্টি বয়ে এনেছে। শনিবার কানাডার নোভা স্কটিয়া প্রদেশে ঝড়ের কারণে জোরালো বাতাসে বহু গাছ ও বিদ্যুতের লাইন ভেঙে পড়ে।

এতে করে শনিবার দেশটির ওই অঞ্চলের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এছাড়া নোভা স্কটিয়া প্রদেশের প্রতিবেশী নিউ ব্রান্সউইকে প্রায় ২০ হাজার মানুষ বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে।

নোভা স্কোটিয়া ইলেকট্রিক ইউটিলিটির ম্যাট ড্রভার শনিবার বলেন, ক্রুরা কিছু গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে ... তবে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক ক্ষেত্রে, বিশেষ করে যখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিমির (প্রায় ৫০ মাইল) ওপরে থাকে, তখন পরিস্থিতি আমাদের ক্রুদের জন্য নিরাপদ নয়।

এক বিবৃতিতে তিনি বলেছেন, পশ্চিমের কিছু অংশে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি (৬২ মাইল) পর্যন্ত উঠেছে এবং নোভা স্কটিয়া প্রদেশের বৃহত্তম শহর হ্যালিফ্যাক্সের ডাউনটাউনে বাতাসের গতিবেগ উঠেছে ঘণ্টায় ৯০ কিমির (৫৬ মাইল) বেশি। পরিস্থিতি বিবেচনায় হ্যালিফ্যাক্স বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়।

নোভা স্কোটিয়া ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফিসের নির্বাহী পরিচালক পল ম্যাসন বলেন, ‘ঝড়ের তীব্রতা শক্তিশালী। বিকেল থেকে সন্ধ্যার প্রথম দিকে ঝড়ের তীব্রতা সবচেয়ে শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

অন্যদিকে পাওয়ারআউটেজেস.ইউএস ওয়েবসাইট বলছে, যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের প্রায় ৭০ হাজার গ্রাহক শনিবার রাতেও বিদ্যুৎ সংযোগের বাইরে ছিলেন।

এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার ম্যাসাচুয়েটস থেকে নোভা স্কোটিয়া পর্যন্ত সুদীর্ঘ উপকূলীয় এলাকাজুড়ে হ্যারিকেনের সতর্কতা জারি করেছিল। সংস্থাটি সতর্কতায় জানায়, এই ঝড়ের কারণে ৯০ লাখ মানুষ ঝুঁকির মধ্যে থাকবেন।

মার্কিন হারিকেন সেন্টার আরও জানায়, হারিকেন লি এর কারণে নিউ ইংল্যান্ডে ১ থেকে ৩ ফুট উঁচু জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। এছাড়া ঝড়টির কারণে ২ থেকে ৫ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে।

জেবি

  • কানাডা
  • ঝড়
  • ঝুঁকি
  • উপকূল
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন
দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার ৪০ শতাংশ মানুষ
দুর্ভিক্ষের ঝুঁকিতে গাজার ৪০ শতাংশ মানুষ
অস্ট্রেলিয়ায় বজ্রঝড়ে প্রাণ গেল ৯ জনের
অস্ট্রেলিয়ায় বজ্রঝড়ে প্রাণ গেল ৯ জনের
১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
১০ হাজার ৩০০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।