দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৫৯ জন আরোহী নিয়ে রাশিয়ায় একটি শস্যখেতে জরুরি অবতরণ করেছে একটি বিমান। কৃষ্ণসাগর অবকাশ কেন্দ্র সোচি থেকে সাইবেরিয়ার ওমস্ক শহরে যাচ্ছিল বিমানটি। এতে আরোহী ছিল ১৬৭ জন।
মস্কোর বিমান সংস্থা রোসাভিয়েতসিয়া এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সোচি থেকে ওমস্কগামী উরাল এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি মস্কোর স্থানীয় সময় ৫টা ৪৪ মিনিটে জরুরি অবতরণ করে। কারিগরী ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে বলে রুশ তদন্ত কমিটি জানিয়েছে।
মস্কোর বিমান সংস্থা বলেছে, সাইবেরিয়ার নোভোসিবিরস্ক অঞ্চলের কামেনকা গ্রামের কাছে বিমানটি অবতরণ করে। এতে ১৫৯ যাত্রী এবং ৬ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিকটবর্তী গ্রামে রাখা হয়েছে।
সূত্র: মস্কো টাইমস