দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জি-২০ শীর্ষ সম্মেলন শেষে কানাডা ফেরার ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নয়াদিল্লি ত্যাগ করতে পারেননি জাস্টিন ট্রুডো ও তার প্রতিনিধিদল।
রোববার (১০ সেপ্টেম্বর) সেখানে আটকে যান তারা। খবর: গার্ডিয়ানের।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কানাডার সশস্ত্র বাহিনী আমাদের জানিয়েছে যে, প্রধানমন্ত্রীকে বহনকারী সিএফসি-০০১ বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে যা দ্রুত সমাধান করা যাবে না।
আরও জানায়, সমস্যা সমাধান অথবা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমাদের প্রতিনিধি দল ভারতে অবস্থান করবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ট্রুডোকে বহনকারী বিমানের রোববার ভারতের স্থানীয় সময় রাত ৮টায় উড্ডয়ন করার কথা ছিল।
জেডএ