দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের কেরালায় শিশুকে যৌন হয়রানির অভিযোগে বাংলাদেশি এক যুবক গ্রেপ্তার করা হয়েছে। বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়াই তিনি ভারতে প্রবেশ করেছিলেন।
এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু।
ওই যুবকের নাম আরিফুল ইসলাম (২৬)। তিনি বাংলাদেশের পিরোজপুরের বাসিন্দা।
পুলিশ বলছে, আরিফুল কেরালার অরথুঙ্কালে ভাঙারি সংগ্রহ করেন।
স্থানীয় পুলিশপ্রধান চৈত্র তেরেসা জানান, ২৩ আগস্ট যৌন হয়রানির ঘটনাটি ঘটে। ওই শিশুকে একা পেয়ে আরিফুল তাদের ঘরে অনুপ্রবেশ করেন। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে হেফাজতে নিয়েছে পুলিশ।
অবৈধভাবে ভারতে প্রবেশ করায় তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টেও মামলা হয়েছে। অরথুঙ্কাল সার্কেল ইন্সপেক্টর পি. জি মধুর নেতৃত্বে একটি দল এই মামলার তদন্ত করছে।
জেডএ