দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার সম্পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দিয়েছে ওয়াশিংটন। বুধবার ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের কো-অর্ডিনেটর জন কিরবি এসব কথা বলেছেন।
তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তাকে সমর্থন করি। এই বিষয়ে আমাদের অবস্থানের কোনও কিছুই পরিবর্তন হয়নি। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করে জন কিরবি বলেছেন, আমরা বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সমর্থন করি।
তিনি বলেন, আমরা বাংলাদেশি জনগণের আশা-আকাঙ্ক্ষার পূর্ণাঙ্গ বাস্তবায়ন দেখতে চাই। মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে সেই আকাঙ্ক্ষা সফল করার চেষ্টা করবে।
উল্লেখ্য, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে গত ২৪ মে নতুন ভিসা নীতির কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই নীতির আওতায় যে কোনো বাংলাদেশি ব্যক্তি যদি দেশে গণতান্ত্রিক নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করার জন্য দায়ী হন বা এরকম চেষ্টা করেছেন বলে প্রতীয়মান হয়; তাহলে যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করতে পারবে।
বাংলাদেশে অবাধ-সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট-এর ২১২(এ)(৩)(সি)(৩সি) ধারা বলে এই নতুন নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
এফএইচ