• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘কৌশলগত পারমাণবিক হামলার’ মহড়া চালাল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘কৌশলগত পারমাণবিক আক্রমণের’ অনুকরণে সামরিক মহড়া চালিয়েছে উত্তর কোরিয়া। শনিবার (২ সেপ্টেম্বর) পরিচালিত এই মহড়ায় দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়া উত্তর কোরিয়ার জাহাজ নির্মাণ এবং যুদ্ধাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন পূর্ব এশিয়ার এই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া শনিবার ‘কৌশলগত পারমাণবিক আক্রমণের’ অনুকরণে মহড়া চালিয়েছে এবং এই মহড়ায় দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার জানিয়েছে।

দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, ‘শত্রুদের সতর্ক করার জন্য’ শনিবার ভোরে এই মহড়া চালানো হয়। মূলত উত্তর কোরিয়া যে পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে প্রস্তুত থাকবে সেটি জানান দিতেই এই মহড়া চালানো হয়।

কারণ ওয়াশিংটন এবং সিউলের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে পিয়ংইয়ং।

রয়টার্স বলছে, শনিবারের এই মহড়ার সময় নকল পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে নিক্ষেপ করা হয় এবং ১৫০ মিটারের পূর্বনির্ধারিত উচ্চতায় ওই ক্ষেপণাস্ত্র দুটি ১৫০০ কিলোমিটার (৯৩০ মাইল) পথ উড্ডয়ন করে।

অন্যদিকে পৃথক এক বিবৃতিতে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের নৌবাহিনীকে শক্তিশালী করার গুরুত্বের ওপর জোর দিতে পুকজং মেশিন কমপ্লেক্স পরিদর্শন করেছেন কিম জং উন। এই কমপ্লেক্সটিতে সামুদ্রিক ইঞ্জিন তৈরি করা হয় এবং এটি উত্তর কোরিয়ার বড় একটি অস্ত্র কারখানা।

অবশ্য কিম ঠিক কবে সেখানে সফর করেছেন তা ওই বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

রয়টার্স বলছে, ‘কৌশলগত পারমাণবিক আক্রমণের’ অনুকরণে সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া মাত্রই সম্পন্ন হয়েছে।

গত আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া শুরু করে। উভয় দেশের ১১ দিনের সম্মিলিত এই সামরিক মহড়া গত বৃহস্পতিবার শেষ হয় এবং এর দুদিনের মাথায় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো।

দক্ষিণ কোরিয়ার মিডিয়া অনুসারে, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এই মহড়ায় অন্তত একটি মার্কিন বি-১বি কৌশলগত বোমারু বিমান কোরীয় উপদ্বীপের ওপরে উড্ডয়ন করে।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলার অনুকরণে মহড়া চালায় উত্তর কোরিয়া। পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটি সেসময় জানায়, তারা দক্ষিণ কোরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার অনুকরণে দুটি স্বল্প-পাল্লার কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছিল, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু বিমান মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি হিসেবে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বুধবার এই পরীক্ষাগুলো চালানো হয়।

রয়টার্স বলছে, ওয়াশিংটন এবং সিউলের বিরুদ্ধে উত্তর কোরিয়া তার সামরিক প্রতিরোধ সক্ষমতা বাড়িয়ে চলেছে। এছাড়া সামরিক সহযোগিতার আরও উন্নতির বিষয়ে গত মাসে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি চুক্তিরও সমালোচনা করেছে দেশটি।

এর আগে গত ২১ আগস্ট উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং সেই পরীক্ষা তদারকি করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। যুদ্ধজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিরীক্ষণ বা তদারকির জন্য পূর্ব উপকূলে অবস্থানরত নৌবাহিনীর একটি নৌবহরও পরিদর্শন করেন তিনি।

কেসিএনএ সেসময় জানায়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লক্ষ্য ছিল ‘জাহাজের যুদ্ধ কার্যকারিতা এবং এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বৈশিষ্ট্য’ যাচাই করার পাশাপাশি ‘প্রকৃত যুদ্ধে আক্রমণ’ চালানোর জন্য নাবিকদের সক্ষমতা আরও বাড়ানো। আর তাই সফরের সময় জাহাজটিকে ‘উচ্চ গতিশীলতা ও কঠোর আঘাত করার শক্তি এবং আকস্মিক পরিস্থিতি মোকাবিলায় লড়াইয়ের জন্য অবিরাম প্রস্তুতি’ বজায় রাখার ওপর জোর দেন কিম।

জেবি

  • কোরিয়া
  • ক্ষেপণাস্ত্র
  • হামলা
  • আক্রমণ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
‘থার্টি ফার্স্ট ও ভোটকেন্দ্রে জঙ্গি হামলার শঙ্কা নেই’
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
পটিয়ায় স্বতন্ত্র প্রার্থী সামশুল হকের প্রচারণায় হামলা
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
চান্দিনায় নৌকা-ঈগল কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১২
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
রাশিয়ার বেলগোরোদে ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।