দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাতে পথে-ঘাটে যেকোনো সময় ডাকাতির শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ। সেই ডাকাতদের দৌরাত্ম্য নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় রিপোর্টিং করতে যান একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক। তারা সেখানে টিভিতে সরাসরি সম্প্রচারের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক তখন ওই দুই সাংবাদিকই ডাকাতির শিকার হন।
এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সোমবার (২৮ আগস্ট) স্থানীয় সময় রাতে এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হন তারা।
মঙ্গলবার (২৯ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম শিকাগো সান টাইমস।
এ বিষয়ে শিকাগো পুলিশ জানিয়েছে, সেদিনে রাতে নিজেদের কাজের প্রস্তুতি নিচ্ছিলেন ওই দুই সাংবাদিক। তখন একটি কালো ও একটি ধূসর রঙের গাড়ি তাদের দিকে এগিয়ে আসে। গাড়ির ভেতর থেকে মাস্ক পরে তিনজন বের হয়ে আসেন এবং তাদের দিকে অস্ত্র তাক করেন। ওই ডাকাতরা অস্ত্রের মুখে ২৮ ও ৪২ বছর বয়সী দুই সাংবাদিকের ভিডিও ক্যামেরাসহ সবকিছু ছিনিয়ে নেয়। তবে ভাগ্য ভালো এ ঘটনায় কেউ আহত হননি।
এ মাসে শিকাগোতে সাংবাদিকদের ডাকাতির শিকার হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। গত ৮ আগস্টও একজন ফটোগ্রাফার তার কাজ করার সময় ডাকাতদের কবলে পড়েন।
জেডএ