দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৪ ঘণ্টায় উত্তর আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে মোট ৫১৪ জন অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছেন।
রোববার (২৭ আগস্ট) এ পরিস্থিতি বর্ণনা করেছে স্থানীয় গণমাধ্যম। খবর আনাদোলু এজেন্সির।
শনিবার দুটি নৌকা ক্যানারি দ্বীপপুঞ্জে ১০৬ জন অভিবাসনপ্রত্যাশী নিয়ে পৌঁছায়। এরপর রোববার তিনটি নৌকায় ৪০৮ জন প্রবেশ করেন। তারা সবাই আফ্রিকার সাহেল অঞ্চলের বাসিন্দা।
খবরে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তাদের সবাই সুস্থ আছেন। বর্তমানে তারা সামাজিক পরিষেবার অধীনে আছেন।
এ রুটে গত জানুয়ারি-জুলাইয়ে অভিবাসনপ্রত্যাশীদের যাতায়াত সামান্য কমেছে। তবে বার্ষিক হিসাবে চলতি আগস্টে উত্তর আফ্রিকা থেকে প্রবেশ ৮০ শতাংশ বেড়েছে, যা তিন হাজারেরও বেশি বলে জানা গেছে।
জেডএ