• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

লিবিয়ার নৌঘাঁটিতে সি-ড্রোন হামলায় রুশ জাহাজে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৬, ২৩:৩৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি নৌঘাঁটিতে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোনের (সি-ড্রোন) হামলায় একটি রুশ জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। রোববার ভূমধ্যসাগর উপকূলের ওই নৌঘাঁটিতে হামলার এ তথ্য জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কতজন আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে জানানো হয়নি। আহতদের জাতীয়তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাশিয়া ও লিবিয়ার বেনগাজিভিত্তিক প্রশাসনের মধ্যে সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি নৌঘাঁটিতে ভিড়েছিল। তবে জাহাজটির পরিচয় কিংবা এতে কী ধরনের পণ্য ছিল, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি পূর্বাঞ্চলীয় সরকার।

হামলার কারণ, উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা উদ্‌ঘাটনে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে প্রশাসন।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ঘটনাস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এ হামলাকে লিবিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন ও সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে তারা।

‘আন্তর্জাতিক সংঘাতের ক্ষেত্র হতে দেওয়া হবে না’

লিবিয়ার সরকার বলেছে, দেশটির বন্দর, ভূখণ্ড কিংবা জলসীমাকে কোনো পক্ষের বিরোধ মেটানো বা আন্তর্জাতিক সংঘাত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্র হতে দেওয়া হবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে লিবিয়া কোনোভাবেই জড়িত নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে কৃষ্ণসাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌঘাঁটি লক্ষ্য করে একাধিকবার সামুদ্রিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

গত শনিবার ফিনল্যান্ডের জলসীমার কাছাকাছি পূর্ব বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী এ হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে। এর আগে গত মার্চে লিবিয়ার উপকূলে হামলার পর রাশিয়ার একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ ডুবে যায়। ওই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ছাড়া গত বছরের ডিসেম্বরে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে আকাশপথে ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছিল ইউক্রেন।

আরও পড়ুন

বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক জব্দ করেছে ইন্দোনেশিয়া

বাহরাইনে আবারও হামলা চালালো ইরান, শিল্পকারখানায় আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই রাজনৈতিকভাবে বিভক্ত লিবিয়া। ওই বিদ্রোহের পর গাদ্দাফি নিহত হন। বর্তমানে দেশটির রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-স্বীকৃত সরকার এবং পূর্বাঞ্চলে প্রতিদ্বন্দ্বী একটি প্রশাসন রয়েছে। তেলসমৃদ্ধ দেশটি রাশিয়া ও পশ্চিমা বিশ্বের দীর্ঘদিনের ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অন্যতম কেন্দ্র।

সূত্র: আল জাজিরা

এমএস/

  • লিবিয়া
  • রাশিয়া
এ সম্পর্কিত আরও খবর
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
চীন-রাশিয়ার সঙ্গে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর কিয়েভের সেতু ও রেলস্টেশনে রাশিয়ার হামলা
ক্রিমিয়া সেতুতে ইউক্রেনের হামলার পর কিয়েভের সেতু ও রেলস্টেশনে রাশিয়ার হামলা
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
সামরিক শক্তির জানান দিতে এশিয়ায় রাশিয়ার যুদ্ধবিমান মোতায়েন
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X