দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের লাহিজ প্রদেশের খারাজ এলাকায় সৌদি সেনাদের কয়েকটি অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
শনিবার (১৪ নভেম্বর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
পোস্টে তিনি বলেন, হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এ ছাড়া বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে হতাহত ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য দেননি ইয়াহিয়া সারি। সৌদি আরবের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (১৪ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ‘নতুন ও উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা’ ব্যবহার করে হরমুজ প্রণালির কেশম দ্বীপের আকাশ থেকে ড্রোনটি ভূপাতিত করা হয়। সূত্র: আল-জাজিরা
কে