• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ভাইস প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ নভেম্বর ২০২৬, ১৮:১০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। ছবি: সংগৃহীত

শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে বিতর্কের জেরে পদত্যাগ করেছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিং রাকা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ও দেশটির পার্লামেন্টের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অর্থনৈতিক সংকট, দুর্নীতি ও দাবানল পরিস্থিতি মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ব্যাপক অসন্তোষের মধ্যে জিবরানের পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানান, ৩৯ বছর বয়সী জিবরান বৃহস্পতিবার পার্লামেন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে প্রেসিডেন্ট প্রবোওর কাছেও পদত্যাগপত্র দিয়েছেন তিনি। তবে পদত্যাগের কারণ সম্পর্কে জিবরান কী বলেছেন, তা জানাননি স্পিকার।

গত মাসে জিবরানের বিদেশে অর্জিত উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষাগত যোগ্যতার সনদ বাতিল করে রায় দেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট। এরপর থেকেই তাঁর পদত্যাগের দাবি জোরালো হয়ে ওঠে।

দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হয়।

জিবরান সিঙ্গাপুরে পড়াশোনা করেছেন এবং সেখানে বিপণন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ২০২৪ সালে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য নির্বাচন কমিশনে জমা দেওয়া কাগজপত্রে তিনি সিঙ্গাপুরের শিক্ষাগত যোগ্যতার একটি সনদ দাখিল করেন। সেখানে উল্লেখ ছিল, তাঁর অর্জিত যোগ্যতা ইন্দোনেশিয়ার কারিগরি উচ্চমাধ্যমিক শিক্ষার সমমানের।

তবে সনদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার পরও বরাবরই নিজের শিক্ষাগত যোগ্যতার পক্ষে অবস্থান নিয়েছেন জিবরান। তাঁর বক্তব্য ছিল, উচ্চমাধ্যমিক পাস না করলে সিঙ্গাপুরে কলেজে পড়াশোনা এবং স্নাতক ডিগ্রি অর্জন সম্ভব হতো না।

জিবরানের পদত্যাগের আগে কয়েক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়ায় হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। অর্থনৈতিক সংকট, দুর্নীতি, সরকারের কর্তৃত্ববাদী মনোভাব এবং ভয়াবহ দাবানল মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ থেকে এসব বিক্ষোভের সূত্রপাত হয়। দাবানলের কারণে বিভিন্ন এলাকায় বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

জিবরানের পদত্যাগে প্রেসিডেন্ট প্রবোও এবং সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর মধ্যে গড়ে ওঠা ক্ষমতাসীন জোটেও জটিলতা তৈরি হতে পারে।

এএফপিকে খাইরুল ফাহমি বলেন, জোকো উইদোদো রাজনৈতিক প্রভাব ধরে রাখলেও জিবরানের বিদায়ে ক্ষমতার কেন্দ্রে তাঁর অনুসারীদের সরাসরি প্রবেশের সুযোগ কমতে পারে। অন্যদিকে, এতে প্রেসিডেন্ট প্রবোওর নিজের নেতৃত্ব সুসংহত করা এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের সুযোগ বাড়বে।

আরও পড়ুন

মৃত্যুকে ফাঁকি দিতে চান পুতিন, চলছে রহস্যময় পরীক্ষা!

বিশ্ববাজারে ডলারের দাম ১৯ মাসে সর্বোচ্চ, আরও বাড়ানোর সম্ভাবনা

ভারতের ভিসা নীতিতে ‘বড় পরিবর্তন’, পর্যটন-চিকিৎসায় সুখবর

এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রবোওর জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহে প্রেসিডেন্টের টেলিফোনে আড়ি পাতার অভিযোগে সাবেক পুলিশপ্রধানসহ পুলিশের তিন জ্যেষ্ঠ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার সংবিধান অনুযায়ী, ভাইস প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা তুলনামূলক সীমিত। সরকারি অনুষ্ঠানে প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করা এবং প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে তাঁর স্থলাভিষিক্ত হওয়াই মূলত ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব। তথ্যসূত্র: এএফপি

এমজে

  • ভাইস প্রেসিডেন্ট
  • পদত্যাগ
  • ইন্দোনেশিয়া
এ সম্পর্কিত আরও খবর
যে কারণে ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
যে কারণে ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ
আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ
ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ
ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তার পদত্যাগ
হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল
হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X