দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। সংঘাতের সময় ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির ২২৮টির বেশি স্থাপনা বা অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা ধ্বংস হয়েছে।
তিনি আরও দাবি করেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক ঘাঁটিই এখন আর সামরিক অভিযান পরিচালনার সক্ষমতায় নেই। এ কারণে মার্কিন বাহিনীকে তাদের জাহাজের জ্বালানি এবং সেনাসদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম অঞ্চলটির বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে।
আকরামিনিয়া বলেন, ‘আমরা কখনোই এই অঞ্চলে শত্রুর ঘাঁটিগুলো পুনর্নির্মাণ করতে দেব না।’
সূত্র: আল-জাজিরা
/অ