• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

আন্তর্জাতিক ডেস্ক
  ০৬ নভেম্বর ২০২৬, ১২:০৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত
আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক রজার্সকে পরাজিত করে ইতিহাস গড়েছেন আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ। তার এই জয়কে শুধু নির্বাচনি সাফল্য হিসেবে দেখছেন না দেশটির মুসলিম আমেরিকানরা। তাদের মতে, এটি মুসলিমবিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে বড় ধরনের প্রতিবাদ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে তার নির্বাচিত হওয়ার ঘটনা দেশটির মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করেছে।

মিশিগানের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে নির্বাচনি প্রচারণা চালিয়েছেন আল-সাইয়েদ। তবে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার সম্ভাবনাকে তিনি প্রচারণার প্রধান বিষয় করেননি। বরং নিজের রাজনৈতিক কর্মসূচি ও নীতির ওপর জোর দিয়েছেন। জয় নিশ্চিত হওয়ার পর মুসলিম পরিচয়ের কারণে তাকে এবং অন্য মুসলিম আমেরিকানদের যেভাবে আক্রমণ করা হয়েছে, তার জবাব দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বুধবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া সাক্ষাৎকারে আল-সাইয়েদ বলেন, ‘মানুষ কীভাবে প্রার্থনা করে, সেই কারণে তাদের শয়তান হিসেবে তুলে ধরার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুরো মিশিগান এর জবাব দিয়েছে। মানুষ এসব চায় না। তারা এসব নিয়ে ক্লান্ত।’

বিজয়ী ভাষণেও নিজের পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করেন তিনি। বলেন, ‘আমার নাম আবদুল রহমান মোহাম্মদ আল-সাইয়েদ।’

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর দেশটিতে মুসলিমবিদ্বেষ ও সন্দেহের পরিবেশ তৈরি হয়েছিল। সেই ঘটনার ২৫ বছর পরও মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মুসলিম আমেরিকানরা এ ধরনের মনোভাবের মুখোমুখি হচ্ছেন।

এক বছর আগে নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির জয়ের পর মুসলিমবিদ্বেষী বক্তব্যের প্রবণতা বেড়েছিল। পরে আল-সাইয়েদ নির্বাচনি লড়াইয়ে নামলে তাকে ঘিরে আক্রমণ আরো তীব্র হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ‘জিহাদি’ আখ্যা দিয়ে বলেন, তিনি ‘সন্ত্রাসীদের পক্ষে’ রয়েছেন। এ ছাড়া ট্রাম্পের দলের অসংখ্য কংগ্রেস সদস্য ‘শরিয়ামুক্ত আমেরিকা ককাস’ গঠন করেন। তারা ইসলামের ধর্মীয় বিধান শরিয়াকে যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্য হুমকি হিসেবে তুলে ধরেন।

আরও পড়ুন

ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি

হেগসেথ ও রুবিওর পদত্যাগের গুঞ্জন, যা জানা গেল

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

তবে বুধবার ভোরে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের বিরুদ্ধে আল-সাইয়েদের জয় নিশ্চিত হওয়ার পর মুসলিম আমেরিকানদের মধ্যে বৃহত্তর রাজনৈতিক বিজয়ের অনুভূতি তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (কেয়ার) জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, আল-সাইয়েদের জয় আমেরিকান মুসলিমদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে ঐতিহাসিক মোড়। একই সঙ্গে এটি ঘৃণার রাজনীতির বড় পরাজয়। তথ্যসূত্র: এপি

এমজে

  • মার্কিন নির্বাচন
  • ইতিহাস
  • আল-সাইয়েদ
  • মুসলিম
এ সম্পর্কিত আরও খবর
মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম
মার্কিন নির্বাচনের পর বিশ্ববাজারে স্বস্তি, কমলো ডলারের দাম
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, নেতানিয়াহুকে সরাতে নতুন তৎপরতা ইসরায়েলে
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী
মার্কিন নির্বাচনে ইতিহাস গড়লেন মুসলিম তরুণী
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X