• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

‘মিনিস্ট্রি অব সেক্স’ গঠন নিয়ে পার্লামেন্টে তুমুল মারামারি

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ অক্টোবর ২০২৬, ২২:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

‘যৌনতা মন্ত্রণালয়’ (মিনিস্ট্রি অব সেক্স) গঠনের প্রস্তাবকে কেন্দ্র করে আর্মেনিয়ার পার্লামেন্টে সংসদ সদস্যদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সংসদের অধিবেশন চলাকালে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে অপরকে কিল-ঘুষি, লাথি এবং চেয়ার ছুড়ে মারেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চলতি বছরের শুরুর দিকে দেশটির বিরোধী দল ‘স্ট্রং আর্মেনিয়া পার্টি’ প্রতিশ্রুতি দিয়েছিল যে, তারা ক্ষমতায় গেলে দেশে যেন ‘কোনো অসন্তুষ্ট নারী না থাকে’ তা নিশ্চিত করতে একটি নতুন যৌনতা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে। দলটির দাবি ছিল, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের মধ্যে রাজনৈতিক তৎপরতা বাড়ার মূল কারণ ‘যৌন অসন্তোষ’!

গত বৃহস্পতিবার আইনসভায় এই প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে ক্ষমতাসীন ‘সিভিল কন্ট্রাক্ট পার্টি’র সংসদ সদস্য তারন চাখোয়ান বিরোধীদের তীব্র সমালোচনা করেন। তিনি প্রস্তাবিত এই মন্ত্রণালয়ের জন্য বিরোধী দলের নেতার কাছে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ সময় চাখোয়ান স্ট্রং আর্মেনিয়ার নেতা নারেক কারাপেতিয়ানকে ‘আপাদমস্তক ঝামেলা’ বলে কটাক্ষ করলে দুই পক্ষের মধ্যে তীব্র চিৎকার-চেঁচামেচি শুরু হয়।

একপর্যায়ে বিরোধী এমপিরা আসন ছেড়ে উঠে ডায়াসের দিকে ছুটে যান এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এমপিরা একে অপরকে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন।

সংঘর্ষের একপর্যায়ে পার্লামেন্টের ডেপুটি স্পিকার ও সিভিল কন্ট্রাক্ট পার্টির সদস্য ভাহাগন আলেকসানিয়ান বিরোধী এমপিদের লক্ষ্য করে একটি চেয়ার ছুড়ে মারেন। অন্যদিকে চাখোয়ানকে বিরোধী দলীয় এমপি গার্নিক দাভতিয়ানের গায়ে পানি ছিটাতে দেখা যায়।

উত্তেজনার চরম মুহূর্তে সংসদ সদস্যরা একে অপরের দিকে পানির বোতল ছুড়ে মারেন এবং বেশ কয়েকটি টেবিল ভেঙে ফেলেন। সহিংসতার মাত্রা চরম আকার ধারণ করলে স্পিকার বাধ্য হয়ে অধিবেশন স্থগিত করেন। তবে বিরতির পরও করিডরে হাতাহাতি অব্যাহত থাকে, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা কর্মীদের মানবপ্রাচীর তৈরি করতে হয়। সংঘর্ষে বেশ কয়েকজন সংসদ সদস্য আঘাতপ্রাপ্ত হন এবং তাদের ছেঁড়া জামাকাপড় পরা অবস্থায় চেম্বার থেকে বের হতে দেখা যায়।

ঘটনার পর এক সংবাদ সম্মেলনে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেন, ‘আমি সহিংসতার নিন্দা করি, তবে আজ সিভিল কন্ট্রাক্ট উপদল যে ব্যবস্থা নিয়েছে আমি তাকে সমর্থন করি। কারণ বিরোধী দলে থাকার মানে এই নয় যে কেউ উদ্ধত আচরণ করবে।’

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি কৌতুক করে লেখেন, বিরোধী দলটির নাম ‘স্ট্রং আর্মেনিয়া’ হলেও তাদের এমপিরা শারীরিকভাবে শক্তিশালী নন।

আরও পড়ুন

সৌদি আরবে ন্যূনতম মজুরি দুই ধাপে বাড়ানোর সিদ্ধান্ত

বাইরের ও ভেতরের শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

মজুরি বৃদ্ধি ও সামরিক ব্যয় কমানোর দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ

অন্যদিকে, সংঘর্ষের পক্ষ সমর্থন করে বিরোধী নেতা কারাপেতিয়ান এটিকে ‘খাঁটি আর্মেনীয় ধাঁচের পুরুষে পুরুষে স্বাভাবিক লড়াই’ বলে অভিহিত করেন। এ ঘটনায় কোনো ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নে দেশটির প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

এদিকে আর্মেনিয়ার পাশাপাশি আলবেনিয়ার পার্লামেন্টেও বৃহস্পতিবার পৃথক এক হট্টগোলের ঘটনা ঘটে। সেন্ট্রাল ব্যাংক অব আলবেনিয়া সংক্রান্ত একটি আইনের সংশোধনীতে ভোটের সময় ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে বিরোধীদলীয় এমপিরা স্মোক বোমা ফাটিয়ে ডায়াস অবরুদ্ধ করেন। এ সময় বিরোধীরা প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ দাবি করেন। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

কেএম

  • সেক্স মন্ত্রণালয়
  • পার্লামেন্ট
  • আর্মেনিয়া
  • মারামারি
এ সম্পর্কিত আরও খবর
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে কমিটি, আছেন যারা
ই-পার্লামেন্ট প্রকল্প বাস্তবায়নে কমিটি, আছেন যারা
মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, কী ঘটেছিল ফ্লাই দু্বাইয়ের সেই ফ্লাইটে 
মাঝআকাশে পাইলট-কো-পাইলটের মারামারি, কী ঘটেছিল ফ্লাই দু্বাইয়ের সেই ফ্লাইটে 
নিউজিল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্ত
নিউজিল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্ত
মাঝ আকাশে ২ পাইলটের মারামারি, এরপর যা ঘটল
মাঝ আকাশে ২ পাইলটের মারামারি, এরপর যা ঘটল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X