দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহাকাশে পাড়ি দেবে ভারতের প্রথম নারী নভোচারী। তবে তিনি রক্ত মাংসের মানুষ নন। একটা রোবট। এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
শনিবার (২৬ আগস্ট) দিল্লিতে জি-২০ কনক্লেভে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, আগামী অক্টোবর মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে একটি স্পেসফ্লাইট পাঠানো হবে মহাকাশে।
ট্রায়াল হিসেবেই পাঠানো হবে মহাকাশযানটি। এরপর ট্রায়ালে মহাকাশে যাবে নারী রোবট। এই যন্ত্রমানবীর নাম রাখা হয়েছে ব্যোমমিত্র।
ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, অক্টোবরের শুরুতেই গগনযান মিশনে বড় ধাপ নিতে চলেছে ইসরো। গগনযান মিশনের মাধ্যমে মহাকাশে মানুষ পাঠাবেন বিজ্ঞানীরা। ২০২৫ সালে এই গগনযান উৎক্ষেপণ করবে ইসরো।
তার আগে মহাকাশে যাচ্ছে যন্ত্রমানবী। বহু দিন ধরেই এই মিশন নিয়ে কাজ চালাচ্ছে ইসরো। নভোশ্চরদের প্রশিক্ষণও চলছে। এই পরিস্থিতিতে আর কয়েক দিনের মধ্য়েই এই মিশনে উড়ে যাবে রোবট ব্যোমমিত্র।
প্রসঙ্গত, বিক্রম চাঁদের জমিতে পা রাখতেই গগনযান নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
সূত্র: এনডিটিভি
আরও পড়ুন: চাঁদের বুকে নামল ভারতের বিক্রম, দক্ষিণ মেরুতে তারাই প্রথম
জেডএ