দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনায় ছয় দফা হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে ইরানের রাজধানী তেহরানে সৌদি আরব ও ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বিরল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে আঞ্চলিক মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধানে একমত হয়েছিল দুই দেশ। এর মধ্যেই সৌদি আরবে হামলার এ দাবি করল হুতিরা।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠিয়েছিল। বৈঠকের পর দুই পক্ষের পক্ষ থেকে ইতিবাচক বক্তব্য এলেও সৌদি আরব এবং ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সমর্থিত বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে হুতি বাহিনী।
হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ছয়টি হামলার দাবি করেন। তিনি জানান, সৌদি আরবের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের পূর্ব ও পশ্চিম উপকূল থেকে রাজধানী রিয়াদ এবং দক্ষিণাঞ্চলীয় নাজরান পর্যন্ত বিভিন্ন স্থাপনা ছিল হামলার লক্ষ্যবস্তু। এসব স্থাপনার মধ্যে বিমানবন্দর ও তেল অবকাঠামোও রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ