দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে নির্বাচনে পরাজিত করতে আরব নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন হাদাশ-তাআল দলের নেতা আয়মান ওদেহ। তার দাবি, ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকেরা না থাকলে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যেত।
আহমাদ তিবির সঙ্গে যৌথভাবে হাদাশ-তাআল দলের নেতৃত্ব দেওয়া ওদেহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আরব নাগরিকেরা না থাকলে নেতানিয়াহু, ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচ এতক্ষণে বিজয় উদ্যাপন করতেন।
তবে শুধু আরব নাগরিকদের অংশগ্রহণেই রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। ওদেহ বলেন, আরব নাগরিকদের বাদ দিয়েও নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটকে পরাজিত করা অসম্ভব।
তিনি আরও বলেন, সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত এবং সমান অংশীদারত্ব প্রয়োজন। তার মতে, সবারই এমন একটি ভবিষ্যৎ পাওয়ার অধিকার রয়েছে।
সূত্র: আল-জাজিরা
/অ