দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফিরেই নিজের কারাগারের ছবি (মাগশট) পোস্ট করেছেন তিনি।
ভোটের ফল বদলে দেওয়ার চেষ্টা মামলায় অভিযুক্ত ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পান। সেখানেই কারা কর্তৃপক্ষ তার এই ছবি তোলে।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে ট্রাম্প সমর্থকদের হামলার পর তাকে নিষিদ্ধ করেছিল তৎকালীন টুইটার কর্তৃপক্ষ। এরপর টুইটার কেনেন ইলন মাস্ক। তখনও ট্রাম্প জানিয়েছিলেন তিনি টুইটারে ফিরছেন না। নিজে ট্রুথ সোশ্যাল নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপও চালু করেছিলেন ট্রাম্প।
বর্তমানে টুইটারকে ‘এক্স’ নামে রিব্র্যান্ড করেছেন মাস্ক। তাই মাস্কের এক্সে ফিরলেন ট্রাম্প।
সূত্র: আলজাজিরা
জেডএ