দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদির মুখমণ্ডলের ওই ছবিকে বলা হয় মাগশট।
ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টার মামলায় অভিযুক্ত ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আর এর ফল হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট দেখার সুযোগ হল বিশ্বের।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে ট্রাম্প আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মিনিট বিশেক পর দুই লাখ ডলারের মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে। খবর: বিবিসির।
ফুলটন কাউন্টি জেল এর রেকর্ডে ট্রাম্পের কয়েদি নম্বর পি-০১১৩৫৮০৯।
জেলের ওয়েবসাইটে কয়েদি হিসেবে ট্রাম্পের বর্ণনায় বলা হয়, ট্রাম্প একজন শেতাঙ্গ পুরুষ, উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, ওজন ৯৭ কেজি, ব্লন্ড চুল এবং নীল চোখ।
এ বিষয়ে বিবিসি জানায়, একটি ফৌজদারি মামলায় গত পাঁচ মাসে এ নিয়ে চতুর্থবার গ্রেপ্তার হলেন ট্রাম্প। তবে পুলিশের খাতায় এই প্রথম তার মাগশট জায়গা পেল।
জামিনে মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রাম্প তার ওয়েবসাইটের ঠিকানা এবং মাগশটটি পোস্ট করে লেখেন, নির্বাচনে হস্তক্ষেপ। কখনও আত্মসমর্পণ নয়!
জেডএ