দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চেন্নাই বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়। চেন্নাই সফরে মেট্রোরেলে ভ্রমণ, মন্দিরে পূজা এবং আইআইটি মাদ্রাজের মস্তিষ্ক গবেষণা কেন্দ্র পরিদর্শনসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সফরে ১৩ হাজার কোটি রুপির বেশি ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন মোদি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যও দেবেন তিনি।
চেন্নাইয়ের পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত মেট্রোরেলে যাতায়াত করবেন এবং একই পথে ফিরে আসবেন নরেন্দ্র মোদি। এরপর শহরের জলকান্তেশ্বর মন্দিরে পূজা ও দর্শন করবেন তিনি।
পরে আইআইটি মাদ্রাজের মস্তিষ্ক গবেষণা কেন্দ্র ঘুরে দেখবেন মোদি। এ ছাড়া চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যালয় ম্যাট্রিকুলেশন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং সেখানে বক্তব্য দেবেন।
/অ