• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হামলার পর বন্ধ রিয়াদ বিমানবন্দর, বাতিল সব ফ্লাইট

দেশ টিভি ডেস্ক
  ১১ অক্টোবর ২০২৬, ০০:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবারের এ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী সব ফ্লাইট বাতিল অথবা অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, হামলার পর বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীর বরাতে জানানো হয়, আহতদের উদ্ধারে এক ডজনের বেশি অ্যাম্বুলেন্স বিমানবন্দরে ছুটে যায়।

বার্তা সংস্থা এএফপিকে স্থানীয় একটি হাসপাতালের সূত্র জানিয়েছে, হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের ৪০১ নম্বর গেটে অবস্থান করা এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি সেখানে হামলা ও আহত ব্যক্তিদের দেখেছেন। হামলার পর সবাই ছোটাছুটি করছিলেন।

রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার বিষয়ে তারা অবগত। এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বিমানবন্দর ও আশপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সৌদি আরবে অবস্থিত পশ্চিমা দেশগুলোর দূতাবাসগুলোও নিজ নিজ নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকতে সতর্ক করেছে।

নিরাপত্তা পরিস্থিতির কারণে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি বিমান সংস্থা রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট বাতিল করেছে। কুয়েত এয়ারওয়েজ ফ্লাইট বাতিলের কারণ হিসেবে নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করেছে। এদিকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে উপস্থিত হতে বলা হয়েছে। এক চিকিৎসা সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের গুরুতর জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিতে বলা হয়েছে।

এর এক দিন আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, হুথিদের চালানো দুটি হামলায় একজন পাইলটসহ তিন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এর আগে ৬ ও ৭ অক্টোবর সৌদির দুটি বিমানবন্দরে হুতিদের হামলায় আরও তিনজন নিহত হন বলে জানানো হয়েছিল।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা চালানোর কারণ হিসেবে দেশটিতে সরকারি বাহিনীর প্রতি রিয়াদের সমর্থনের কথা বলছে। ইয়েমেনের গৃহযুদ্ধে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী ও হুতিদের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ার মধ্যেই বিমানবন্দরে সর্বশেষ হামলার ঘটনা ঘটল।

সম্প্রতি হুথিরা দ্রুত সামরিক অভিযানের মাধ্যমে লোহিত সাগরের উপকূলের কৌশলগত গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দখল করে। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালির কাছে অবস্থিত মোখা বন্দরও রয়েছে। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের এই প্রণালি বৈশ্বিক নৌবাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ। ইয়েমেনের সরকারি বাহিনী পরে জানিয়েছে, তারা প্রণালিটির নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে।

২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে উৎখাতের প্রচেষ্টা ঠেকাতে আরব দেশগুলোকে নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোট গঠন করা হয়। দীর্ঘদিনের বিমান হামলা ও স্থলযুদ্ধে কয়েক লাখ মানুষের প্রাণহানি এবং ভয়াবহ মানবিক সংকটের পর ২০২২ সালে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। তবে জুলাইয়ে সেই অনানুষ্ঠানিক সমঝোতা ভেঙে পড়তে শুরু করে।

আরও পড়ুন

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন যন্তর মন্তরে মিছিলের ঘোষণা

ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক হাজারো মানুষ—দিনভর যা ঘটল দিল্লিতে

যুক্তরাষ্ট্রে আঘাত হানল হারিকেন ‘ইসাইয়াস’, তিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

এরপর হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় এবং দেশটির বিমানবন্দর, তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। সৌদি আরবের দীর্ঘদিনের অবরোধ এবং সানার বিমানবন্দরে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

সূত্র: বিবিসি

এমএস/

  • রিয়াদ বিমানবন্দর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।