দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর রাজনৈতিক উপপ্রধান আলী মোহাম্মাদি বলেছেন, হরমুজ প্রণালিতে তেহরানের নির্ধারিত নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে প্রতি রাতেই অভিযান চালাচ্ছে ইরানি বাহিনী। যুদ্ধের প্রথম দিন থেকেই প্রণালিটিতে পূর্ণাঙ্গ নজরদারি বজায় রাখা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
ইরানের ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মাদি বলেন, হরমুজ প্রণালিতে আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রাখবে আইআরজিসির নৌবাহিনী।
প্রণালি দিয়ে প্রতিদিন কী পরিমাণ তেল পরিবহন হচ্ছে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিভিন্ন সংবাদমাধ্যমের দেওয়া পরিসংখ্যানও প্রত্যাখ্যান করেছেন তিনি। মোহাম্মাদির দাবি, হরমুজ প্রণালি দিয়ে দৈনিক ৩০ লাখ থেকে ৮০ লাখ ব্যারেল তেল পরিবহনের যে হিসাব দেওয়া হচ্ছে, তা সঠিক নয়।
তার ভাষ্য, তেলের দাম কমানো ও বাজারকে প্রভাবিত করার উদ্দেশ্যে এসব পরিসংখ্যান নিয়ে সংবাদমাধ্যমে জল্পনা ছড়ানো হচ্ছে।
মোহাম্মাদি আরও বলেন, হরমুজ প্রণালিতে যেকোনো সময় নিয়ম লঙ্ঘনকারী বলে বিবেচিত জাহাজের বিরুদ্ধে নিজেদের অবস্থান কার্যকর করতে সক্ষম আইআরজিসির নৌবাহিনী। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চল ও এর আশপাশে অনিরাপত্তা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন তিনি।
/অ