দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে পাল্টা আক্রমণে বড় অগ্রগতির দাবি করেছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকার। কৌশলগত বন্দরনগরী মোখা পুনর্দখলের পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালীর কাছে হুতিদের গুরুত্বপূর্ণ অবস্থানগুলো থেকে সরিয়ে দিতে বড় ধরনের অভিযান শুরু করেছে সরকারি বাহিনী।
ইয়েমেনি বাহিনীর এই পাল্টা আক্রমণের মধ্যেই সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সামরিক সহযোগিতার ঘোষণা দিয়েছে তুরস্ক ও পাকিস্তান। মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় দ্রুত সেনা মোতায়েনে সম্মত হয়েছে দুই দেশ। মক্কা ও মদিনাকে ঘিরে হুতিদের হুমকির পর সৌদির নিরাপত্তা নিশ্চিতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত কোনো বস্তু আঘাত হানার পর ইঞ্জিনকক্ষে আগুন ছড়িয়ে পড়ে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে জাহাজটির কর্মীরা কাজ করছেন। তবে হামলার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এখন ‘অর্থহীন’। তার অভিযোগ, আলোচনার সময়ই যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। ফলে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান।
ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান, সৌদি আরবের নিরাপত্তায় নতুন প্রতিরক্ষা সহযোগিতা এবং হরমুজ প্রণালীতে ট্যাংকারে আগুন-সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে।
কে