• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুথিদের হামলার জবাব দিতে কঠোর হুঁশিয়ারি সৌদি যুবরাজের

দেশ টিভি ডেস্ক
  ০১ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা ক্ষুণ্ন করার যেকোনো হুমকি বা হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেওয়া ভাষণে যুবরাজ মোহাম্মদ এসব কথা বলেন।

হুথিদের সমালোচনা করে তিনি বলেন, তারা ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে’, যা ইয়েমেনের জনগণ ও পুরো অঞ্চলের জন্য হুমকি তৈরি করছে।

যুবরাজ বলেন, ‘আমাদের নিরাপত্তা ক্ষুণ্ন করার লক্ষ্যে যেকোনো হুমকি বা হামলার জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না।’

গত আগস্টে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর মতে, এ জোট আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, উত্তেজনা ও সংঘাতের প্রভাব থেকে অঞ্চলকে সুরক্ষা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সৌদি নেতৃত্বের প্রচেষ্টার প্রতিফলন।

তবে একই সঙ্গে উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে সৌদি আরব সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান যুবরাজ। তিনি বলেন, নিরাপত্তা রক্ষায় কোনো ছাড় না দিয়েই উত্তেজনা প্রশমনে কাজ করে যাচ্ছে তাঁর দেশ।

লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে হুথিদের জাহাজে হামলার বিষয়েও কথা বলেন তিনি। আন্তর্জাতিক নৌপথকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করেন যুবরাজ।

তিনি জানান, আন্তর্জাতিক নৌপথে সবার স্বার্থ সুরক্ষিত রাখতে একটি বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট গঠন করা হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি-সমর্থিত সরকারের বাহিনীর সঙ্গে লড়াই করছে হুথিরা।

গত সপ্তাহে সৌদি আরব জানিয়েছিল, পশ্চিমাঞ্চলীয় তায়েফ ও লোহিত সাগরের ইয়ানবু বন্দর এলাকা লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

হুথিরাও দাবি করেছে, তারা সৌদি রাজধানী রিয়াদে একটি ‘গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’ এবং ইয়ানবুতে সৌদি আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে।

আরও পড়ুন

নিউজিল্যান্ডের পার্লামেন্ট বিলুপ্ত

এর আগে মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, সৌদি আরবের ওপর হুথিদের হামলা অব্যাহত থাকলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় ইসলামাবাদ সৌদি আরবকে ‘যেকোনো ধরনের’ সহায়তা দেবে।

সূত্র- আল জাজিরা

যে আই

  • হুথি
  • সৌদি
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে হুথিদের সাম্প্রতিক সাফল্যে নিজেদের ভূমিকা খাটো করে দেখাল ইরান
ইয়েমেনে হুথিদের সাম্প্রতিক সাফল্যে নিজেদের ভূমিকা খাটো করে দেখাল ইরান
ইয়েমেনে সহিংসতা বন্ধে হুথি প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক
ইয়েমেনে সহিংসতা বন্ধে হুথি প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠক
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব, থাকছে যেসব সুবিধা
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা করল সৌদি আরব, থাকছে যেসব সুবিধা
সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা
সৌদিতে প্রবাসী বাংলাদেশীদের জন্য জরুরি নির্দেশনা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।