• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

গোপনে আবুধাবি এসেছিলেন নেতানিয়াহু, স্বীকার করে যা জানালো আরব আমিরাত

দেশ টিভি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে আবুধাবি সফর করেছেন। এই তথ্য স্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। গোপন এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকের কথাও নিশ্চিত করেছে দেশটি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আরব আমিরাতের পক্ষ থেকে নেতানিয়াহুর গোপন এই সফরের তথ্য জানানো হয়। মূলত এমন সময়ে নেতানিয়াহুর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে এলো যখন ইসরায়েলে হামাসের হামলার আগে আমিরাতের প্রেসিডেন্ট তাকে সতর্ক করেছিলেন কি না, তা নিয়ে নতুন করে বিতর্ক চলছে।

সংবাদমাধ্যম বলছে, নেতানিয়াহুর গোপনে আবুধাবি সফরের খবর গত রোববার প্রকাশ্যে আসে। ইসরায়েলে নির্বাচনের এক মাস আগে এই সফরটি হলো। মূলত এমন এক সময়ে নেতানিয়াহু গোপনে দেশটিতে সফর করলেন, যখন ‘এমবিজেড’ নামে পরিচিত শেখ মোহাম্মদ বিন জায়েদ ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগে নেতানিয়াহুকে বড় ধরনের হামলার আশঙ্কার কথা জানিয়েছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

আমিরাতের সরকারি বার্তাসংস্থা ওয়াম সোমবার জানিয়েছে, ‘বৈঠকে দুই পক্ষ সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং তা আরও জোরদার ও উন্নত করার উপায় নিয়ে আলোচনা করেছে’। এর আগে ইসরায়েলি সংবাদমাধ্যমেও বৈঠকের খবর প্রকাশিত হয়েছিল।

মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের এই হামলায় নিহত হন কমপক্ষে ১২০০ ইসরায়েলি। নিহতদের প্রায় ৩০০ জন সেনাসদস্যও ছিলেন। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও দুই শতাধিক মানুষকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

হামাসের সেই নজিরবিহীন হামলার পর থেকে গাজায় ব্যাপক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ইসরায়েলের গণহত্যামূলক এই আগ্রাসনে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

হামাসের সেই হামলার প্রসঙ্গে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ গত ৯ সেপ্টেম্বর জানায়, হামলার প্রায় ১০ দিন আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছিলেন। সে সময় তিনি তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের দেয়া একটি হুমকির কথা জানিয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন। সিনওয়ার নাকি বলেছিলেন, তিনি একটি ‘বড় চমক’ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

হারেৎজের প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে শেখ মোহাম্মদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেতকেও এ বিষয়ে সতর্ক করেছিলেন। তবে হামাসের সেই হামলার আগে নেতানিয়াহুর কোনো ধরনের আগাম তথ্য বা সতর্কতা পাওয়ার দাবি অস্বীকার করেছে তার কার্যালয়।

ওই প্রতিবেদন প্রকাশের পরদিন নেতানিয়াহু জানান, তিনি হারেৎজের বিরুদ্ধে মামলা করবেন। একইসঙ্গে ওই প্রতিবেদনকে তিনি ‘মনগড়া’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেন।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ডস’ চুক্তিতে সই করার পর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ওই চুক্তির মাধ্যমে ইসরায়েল ও কয়েকটি আরব দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়।

চলতি বছরের মে মাসে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি জানিয়েছিলেন, সম্ভাব্য ইরানি হামলা থেকে আমিরাতকে সুরক্ষা দিতে ইসরায়েল সেখানে ‘আয়রন ডোম’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও সেনাসদস্য মোতায়েন করেছে।

আল জাজিরা বলছে, নেতানিয়াহুর আমিরাত সফরের খবর প্রথম প্রকাশ করে ইসরায়েলের চ্যানেল ১২। সোমবার ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত জানিয়েছে, তারা এ বিষয়ে দেশটির সামরিক সেন্সর দপ্তরে অভিযোগ করেছে। তাদের দাবি, ওই প্রতিবেদন নেতানিয়াহুর নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছে এবং গোয়েন্দা সংস্থাটির কার্যক্রম পরিচালনার পদ্ধতি প্রকাশ করে দিয়েছে। বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র: মোজতবা খামেনি

আগামী অক্টোবরে ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে নেতানিয়াহু তার নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। আর এর মধ্যেই হামাসের হামলার আগে সতর্কবার্তা পেয়েও তা উপেক্ষা করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আল জাজিরা বলছে, নির্বাচনী জনমত জরিপে পিছিয়ে রয়েছেন নেতানিয়াহু। আর তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।

কে

  • নেতানিয়াহু
  • আরব আমিরাত
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
হঠাৎ আরব আমিরাতে নেতানিয়াহু, গোপন সফরে তোলপাড়
হঠাৎ আরব আমিরাতে নেতানিয়াহু, গোপন সফরে তোলপাড়
নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, গ্রেপ্তার হান্না আইনবেইন্ডার ও সুসান সারান্ডন
নেতানিয়াহুর সফরের প্রতিবাদ, গ্রেপ্তার হান্না আইনবেইন্ডার ও সুসান সারান্ডন
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: ‘ওয়াকআউট’ করল যেসব দেশ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ: ‘ওয়াকআউট’ করল যেসব দেশ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X