দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে একটি ক্লাবে বিরোধের জেরে গুলির ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের কিছু পর (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিট) এই গুলি ঘটনা ঘটে। খবর পেয়ে চার মিনিটের মধ্যে সেখানে পৌঁছে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান ডেট্রয়েট পুলিশের প্রধান টড বেটিসন।
আহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। নিহত তিনজনের বয়স ৩০ বছরের বেশি। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, ক্লাবটিতে একটি বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনার পর গুলির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ওই স্থানটি তাদের আগে থেকেই পরিচিত ছিল। চলতি বছরের শুরু থেকে ঠিকানাটি নিয়ে পুলিশকে সাতবার ফোন করা হয়েছিল। ওই ঠিকানা নিয়ে পৃথক একটি তদন্তও চলছিল বলে জানিয়েছেন ডেট্রয়েট পুলিশের প্রধান।
ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড বলেছেন, অনুমোদিত সময়ের পর অবৈধভাবে পরিচালিত এসব প্রতিষ্ঠান বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাড়ি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান-যেখানেই এ ধরনের কার্যক্রম পরিচালিত হোক না কেন, তা বন্ধে শহর কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। তথ্যসূত্র: আল জাজিরা
কেএম