দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের দেওয়া একটি প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আরাগচি জানান, ওয়াশিংটন প্রস্তাবটি গ্রহণ করার পর থেকেই সাত দিনের সময় গণনা শুরু হবে। প্রথম চার থেকে পাঁচ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রকে কিছু পদক্ষেপ নিতে হবে। এরপর ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হতে পারে। সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির বিষয়ে তেহরান ও ওয়াশিংটনের আলোচনা শুরু হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কাছে চাওয়া পদক্ষেপগুলো জুনে ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারকেই অন্তর্ভুক্ত ছিল।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি চুক্তিতে পৌঁছানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আন্তরিক হয়, তাহলে সবকিছুই এখন প্রস্তুত।’
আরাগচি বলেন, হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের বিষয়ে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কারণে ওই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, কূটনীতির জন্য তেহরানের দরজা খোলা রয়েছে। তবে নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আবার হামলা না চালানোর বিষয়ে বিশ্বাসযোগ্য নিশ্চয়তা চায় ইরান।
এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চলছে। এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউস জানায়, হরমুজ প্রণালি দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ তেল রপ্তানির সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র।
কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো ইরানের প্রস্তাবটি জুনে হওয়া একটি অন্তর্বর্তী চুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও এর সময়সীমা আরও কমানো হয়েছে।
কূটনৈতিক তৎপরতার সর্বশেষ ইঙ্গিত হিসেবে শুক্রবার ভোরে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিকে স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, মতামত ও বার্তা বিনিময়ের সুযোগ থাকলে আমরা তা করব।
সূত্র- টিআরটি ওয়ার্ল্ড
যে আই