দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে ইরানের শর্ত মেনে নেওয়ার জন্য পাঁচ দিনের সময়সীমা দেওয়া হয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজায়ি এ কথা জানিয়েছেন।
রেজায়ি বলেন, জাতিসংঘের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের শর্তগুলো তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে না নিলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
তিনি আরও বলেন, শর্তগুলো মেনে নেওয়া না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাও হবে না।
রেজায়ি বলেন, হরমুজ প্রণালি আলোচনার একটি নিশ্চয়তা হিসেবে কাজ করছে। আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আস্থা পুনঃস্থাপন করতে হবে। ইরান আগের কূটনৈতিক পদ্ধতিতে বা ইসলামাবাদ সমঝোতা স্মারকের আওতাধীন পরিস্থিতিতে আর ফিরবে না বলেও জানান তিনি।
এক বিবৃতিতে রেজায়ি বলেন, ‘আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং আমরা যে নতুন কূটনৈতিক পথ গ্রহণ করেছি, তা পূর্ণ শক্তিতে এগিয়ে যাবে।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের জনগণের আস্থা অর্জন করতে হবে।
এদিকে প্রতিবেশী দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে ইরানের উড়োজাহাজ চলাচল বন্ধ না করার বিষয়ে সতর্ক করেছেন রেজায়ি। তিনি বলেন, কোনো দেশ ইরানের উড়োজাহাজকে তাদের বিমানবন্দর ব্যবহার করতে বাধা দিলে ইরান ওই দেশগুলোর বিমানবন্দর অচল করে দেওয়ার ব্যবস্থা নেবে।
/অ