দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আগে নিজের আসনে বসেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ট্রাম্পের বক্তব্যের আগে সাধারণ পরিষদকক্ষে ইউক্রেনীয় প্রতিনিধিদলের সামনের সারিতে আসন নেন জেলেনস্কি। তিনি পর্যবেক্ষণকারী প্রেস বুথের ঠিক নিচের অংশে বসেছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পেছনের সারিতে আসন নিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এখনো নিজের আসনে ফেরেননি। তার আসনে বর্তমানে ইরানের অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তা নাসের আসাদি নাজারি বসেছেন।
সূত্র: বিবিসি
/অ