দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন জনগণের অসন্তোষের বিষয়ে প্রশ্ন করা হলে সিএনএনকে জাতিসংঘে না থাকার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছানোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় সিএনএনের সাংবাদিক কাইটলান কলিন্সকে উদ্দেশ করে তিনি বলেন, এখানে উপস্থিত থাকতে সিএনএনের আসা উচিত হয়নি। একই সঙ্গে জাতিসংঘে সিএনএনের উপস্থিতি দেখে তিনি বিস্মিত হয়েছেন বলেও মন্তব্য করেন।
কাইটলান কলিন্স ট্রাম্পকে জানান, জাতিসংঘ কর্তৃপক্ষ সিএনএনকে সেখানে সংবাদ সংগ্রহের অনুমতি দিয়েছে।
জবাবে ট্রাম্প বলেন, সিএনএন তাকে কাভার করবে না বলেছিল। তাই তাদের তার সংবাদ সংগ্রহ করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
এরপর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে—এমন প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কোনো সময়সীমা জানাননি। বরং জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সমাবেশের বিষয়টি তুলে ধরেন তিনি।
ট্রাম্প বলেন, জাতিসংঘে উপস্থিত হতে পারা তার জন্য সম্মানের বিষয়। যুক্তরাষ্ট্র অনেক অগ্রগতি করছে এবং দেশটি খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
সূত্র: সিএনএন
এমএস/