দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বিস্ফোরকভর্তি গাড়ি দিয়ে হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছেন পেশোয়ারের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় মসজিদ প্রাঙ্গণে হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধ এখনো চলছে। হামলায় একটি বিস্ফোরকভর্তি গাড়ি মসজিদে ধাক্কা দেওয়া হয় বলে জানা গেছে।
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, হামলাকারীদের মধ্যে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযানও চলছে।
বিস্ফোরণে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে এক বিবৃতিতে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শুভকামনা জানিয়েছেন।
সূত্র: বিবিসি
এমএস/