দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইয়েমেনের হুতি বাহিনীর সাম্প্রতিক হামলার পর সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। এ জন্য কোনো চুক্তি না থাকলেও সৌদি আরব ও পবিত্র স্থানগুলো রক্ষা করা পাকিস্তানের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
খাজা আসিফ বলেন, হুতি বাহিনীর হামলা নিয়ে উদ্বেগের মধ্যে সৌদি আরবের বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান।
তবে ইরান রাষ্ট্র হিসেবে নতুন কোনো যুদ্ধক্ষেত্র খুলবে বলে মনে করেন না পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তার ভাষ্য, ‘আমি মনে করি না, একটি রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি যুদ্ধক্ষেত্র খুলবে।’ কারণ, দেশটি এরই মধ্যে এ অঞ্চলের একটি সংঘাতে জড়িয়ে রয়েছে।
খাজা আসিফ আরও বলেন, সংঘাত যাতে আরও বিস্তৃত না হয়, সে জন্য পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
সূত্র: আল-জাজিরা
/অ