দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে কোনো ধরনের হস্তক্ষেপের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সামরিক সেনা মোতায়েন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে লি জে মিয়ং বলেন, এমন কোনো সামরিক হস্তক্ষেপে দক্ষিণ কোরিয়া অংশ নেবে না, যাতে দেশটি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।
তবে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক জাহাজ এবং তেল পরিবহনের পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ন্যূনতম কিছু পদক্ষেপ নেবে বলে জানান প্রেসিডেন্ট।
হরমুজ প্রণালিতে সামরিক সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়ায় জনমত ও সাম্প্রতিক বিক্ষোভের মধ্যে প্রেসিডেন্ট লি জে মিয়ং এই মন্তব্য করলেন।
সূত্র: আল-জাজিরা
/অ