• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

হুতিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান নিয়ে যা বলল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলার জবাবে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে পাকিস্তান ‘উদ্দেশ্য ও চেতনার দিক থেকে’ প্রতিশ্রুতিবদ্ধ। তবে কখন, কোথায়, কীভাবে এবং কোন ধরনের শক্তি ব্যবহার করা হবে, সে বিষয়ে এখনই বিস্তারিত জানানো হবে না।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এসব কথা বলেন।

সৌদি আরবে হুতিদের সাম্প্রতিক হামলা ঠেকাতে পাকিস্তান কোনো ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ঠিক করেছে কি না, এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, সৌদি আরবের সঙ্গে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নে পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ।

তবে সম্ভাব্য পদক্ষেপের ধরন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, কখন, কীভাবে, কোথায় এবং কোন শক্তি কোন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ব্যবহার করা হবে, এসব বিষয় ‘অপারেশনাল গোপনীয়তার’ কারণে এই পর্যায়ে প্রকাশ করা সম্ভব নয়।

পাকিস্তানের এই বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও বলেছিলেন, পরিস্থিতির অবনতি হলে সৌদি আরবের পাশে ‘বাস্তবিক ও কূটনৈতিকভাবে’ থাকবে পাকিস্তান। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ বক্তব্যে সম্ভাব্য কোনো অভিযান বা সামরিক পদক্ষেপের নির্দিষ্ট সময়, লক্ষ্য বা ধরন ঘোষণা করা হয়নি।

এদিকে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর লক্ষ্য তিন দেশের বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করা। এর আওতায় প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা ও প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা অস্থিতিশীল করার কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত সক্ষমতা বাড়ানোর কথা রয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং কোনো দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। এটি নতুন কোনো সামরিক জোটও নয়।

সৌদি আরবে হুতিদের হামলার পাশাপাশি বাব আল-মান্দাবের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পরিস্থিতিটিকে ‘অত্যন্ত গুরুতর’ উল্লেখ করে হুতিদের কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে পাকিস্তান জানিয়েছে, তারা সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে। আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

আরও পড়ুন

হুতি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

যে কারণে ইয়েমেনে সৌদিকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

হরমুজে যুক্তরাষ্ট্রের চুক্তিবদ্ধ জাহাজে ইরানের হামলা

সূত্র: ডন

/অ

  • সৌদি আরব-হুতি
  • পাকিস্তান
  • প্রতিরক্ষা চুক্তি
এ সম্পর্কিত আরও খবর
হুতি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
হুতি হামলার পর মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
যে কারণে ইয়েমেনে সৌদিকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
যে কারণে ইয়েমেনে সৌদিকে সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
আরব সাগরে জাহাজের সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব ভারতের
আরব সাগরে জাহাজের সংঘর্ষ, পাকিস্তানি কূটনীতিককে তলব ভারতের
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হুতিদের হামলা
সৌদির বিমানঘাঁটি ও তেল স্থাপনায় হুতিদের হামলা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X