দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হরমুজ প্রণালির কাছে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিবদ্ধ একটি জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা কয়েকজন আহত হয়েছেন বলে বুধবার মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ইরানের চারটি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। হামলার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানিয়েছে, আগত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের একটি সরাসরি জাহাজটিতে আঘাত হানে। ঘটনাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির আশপাশের জলসীমায় ঘটে।
হামলায় জাহাজের কয়েকজন ক্রু সামান্য শারীরিকভাবে আহত হন। তাদের মধ্যে ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের কারণে অসুস্থ হওয়ার ঘটনাও রয়েছে। আহতদের বর্তমানে উপসাগরীয় অঞ্চলের একটি অজ্ঞাত দেশে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মীও ছিলেন।
এই সামুদ্রিক সংঘাত ছয় মাস ধরে চলা ইরান যুদ্ধের বৃহত্তর পরিস্থিতির অংশ। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি যে গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়, সেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এ এলাকায় বারবার মাইন পাতা এবং পাল্টা হামলার ঘটনাও ঘটছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে থাকা ইউএস সেন্ট্রাল কমান্ডের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ডও বিষয়টি সেন্ট্রাল কমান্ডের কাছে জানতে বলেছে।
ঘটনাটি নিয়ে ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
/অ