• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো নিয়ে যা বললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
  ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছিল বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগের (বিমসটেক) বর্তমান সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার জন্য।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া আমন্ত্রণের বিষয়টি নিয়ে কথা বলেন। নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্নের মধ্যে তিনি এ ব্যাখ্যা দেন।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। পরে তাকে বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়। অর্থাৎ তিনি দুটি আমন্ত্রণ পেয়েছিলেন, একটি দ্বিপক্ষীয় সফরের জন্য এবং অন্যটি ব্রিকস সম্মেলনের জন্য।’

বিমসটেকের সভাপতি হিসেবে ব্রিকসে আমন্ত্রণ

বাংলাদেশ ব্রিকসের সদস্য বা অংশীদার কোনো দেশ নয়। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, বিমসটেকের বর্তমান সভাপতি হিসেবে তারেক রহমানকে ১৮তম ব্রিকস সম্মেলনের বিশেষ অধিবেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জোটের সদস্য ও অংশীদার দেশগুলোর নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশ ও সংগঠনের আমন্ত্রিত প্রতিনিধিরাও অংশ নেন।

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির গত সপ্তাহে বলেছিলেন, আমন্ত্রণটি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের সভাপতি হিসেবে দেওয়া হয়েছিল।

তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা কীভাবে যাব? বাংলাদেশ সরকারের কাউকে কি আমন্ত্রণ জানানো হয়েছে? আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। আপনাদের কে বলেছে যে আমাদের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে? বিমসটেকের সভাপতিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাহলে এই প্রশ্ন কেন করছেন?’

গত ফেব্রুয়ারিতে ভারত প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানায়। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা অংশ নেন।

ওম বিড়লা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি নিয়ে যান। ওই চিঠিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে বলেছিলেন, সরকার তারেক রহমানের দ্বিপক্ষীয় ভারত সফর আয়োজনকে বেশি গুরুত্ব দিচ্ছে। তার প্রথম ভারত সফর বহুপক্ষীয় কোনো সম্মেলনে অংশ নেওয়ার মধ্য দিয়ে না হয়ে দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছিলেন। উপযুক্ত সময়ে ওই সফর আয়োজনের জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছিলেন তিনি।

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ কিছু অমীমাংসিত বিষয়কে কেন্দ্র করে টানাপোড়েনের মধ্যে রয়েছে। এর মধ্যে ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান, তাকে ফেরত পাঠানোর অনুরোধ এবং পানি বণ্টন নিয়ে বিরোধের মতো বিষয় রয়েছে। একই সময়ে ঢাকা চীন ও পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক ও যোগাযোগ আরও জোরদার করছে।

আরও পড়ুন

লেডি বাইকারকে হত্যাচেষ্টা, গাড়িচালক গ্রেপ্তার, ভিডিও ভাইরাল

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/অ

  • তারেক রহমান
  • ব্রিকস
  • বাংলাদেশ-ভারত
এ সম্পর্কিত আরও খবর
কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী
ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার
ব্রিকসে বাংলাদেশকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার
চীন-রাশিয়া-ভারতের বড় অঙ্গীকার
চীন-রাশিয়া-ভারতের বড় অঙ্গীকার
কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী
কৃষি মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে ৬ তলা হেঁটে উঠলেন প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X