দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠক করেছেন। হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা কমানো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার সঙ্গে ফরাসি জনগণের স্বার্থ রক্ষার বিষয়টিও জড়িত।
তিনি বলেন, হরমুজ প্রণালিতে উত্তেজনা কমানোর পাশাপাশি বিকল্প নৌপথ তৈরির মাধ্যমে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে জ্বালানির পাম্পমূল্যের ওপর চাপ কমানো সম্ভব হবে।
ম্যাক্রোঁ আরও বলেন, অংশীদার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার অর্থ হলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে অব্যাহতভাবে একসঙ্গে লড়াই চালিয়ে যাওয়া।
বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে।
সূত্র: আল জাজিরা
এমএস/