দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭২৩ জন।
বুধবার (১২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা বিভাগের এবং অন্যজন বরিশাল বিভাগের।
একই সময়ে নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগের ৩২০ জন, ময়মনসিংহ বিভাগের ৪৫ জন, চট্টগ্রাম বিভাগের ৮৩ জন, খুলনা বিভাগের ৯৮ জন, রাজশাহী বিভাগের ৬৩ জন, রংপুর বিভাগের ১২ জন, বরিশাল বিভাগের ১০১ জন এবং সিলেট বিভাগের একজন রোগী রয়েছেন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৩ জনে। অন্যদিকে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৫০ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৯৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ৫৯৩ জন।
/অ