দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ ও নিশ্চিত হামসহ আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৩ শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া প্রাদুর্ভাবে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭৩ জনে।
রোববার (৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেলেও তাদের কারও মৃত্যুই নিশ্চিত হামের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়নি। একই সময়ে ৭৫ জন শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং ৯৮৮ জন হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৭৫ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৯৮ জনসহ মোট ৮৭৩ শিশুর মৃত্যু হয়েছে।
এই সময়ে হামের উপসর্গসহ সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩২০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ১১৫ জন। হাসপাতালে ভর্তি হওয়া মোট ১ লাখ ১৮ হাজার ৩৮২ রোগীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
এমএম/