দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের প্রথম সাত মাসে এডিস মশাবাহিত এ রোগে মোট ৫০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ৫৩৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগ, ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
একদিনে সবচেয়ে বেশি ১৩১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ২৩ জন, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগে ছয়জন করে মোট ১৮ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এমএম/