দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গুতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। মেহজাবিন সূহী নামে ওই শিক্ষার্থী মঙ্গলবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জানা যায়, মেহজাবিন সূহীর মা প্রথমে ডেঙ্গুতে আক্রান্ত হন, এর ৪-৫ দিন পর সে আক্রান্ত হয়। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে সে মারা যায়।
উল্লেখ্য, এর আগে গত ৩ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যান। তিনি প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।