দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০১ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪১৮ জন, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে সোমবার (২৪ জুলাই) একদিনে দুই হাজার ২৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়। ওই দিন স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরের আগের কিছু মৃত্যুর প্রতিবেদন পাওয়ার পর সেগুলো প্রতিবেদনের (বুধবার) সঙ্গে যুক্ত করা হয়েছে।
চলতি বছর এ পর্যন্ত ৩৭ হাজার ৬৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২২ হাজার ৩৪৯ জন ও ঢাকার বাইরে ১৫ হাজার ৩৩৯ জন আক্রান্ত হয়েছেন।
গত বছর দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন রোগী মারা যান। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন এবং ২০২১ সালে মারা যান ১০৫ জন।
এইউ