• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

দিন যত যাচ্ছে ডেঙ্গু আক্রান্ত বাড়ছে

দেশ টিভি ডেস্ক
  ১৩ জুলাই ২০২৩, ১০:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

এ বছর মৌসুম শুরুর আগেই রাজধানীসহ সারা দেশে ‘চোখ রাঙাতে’ শুরু করেছে ডেঙ্গু। দিন যত যাচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যাও ততই বাড়ছে। এর আগে কোনো সময় ডেঙ্গু আক্রান্ত সারা দেশে ছড়াইনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত ৫ দিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যথাক্রমে ৮২০, ৮৩৬, ৮৮৯, ১০৫৪ ও ১২৪৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৮৮ জন। এর মধ্যে চলতি মাসের প্রথম ১২ দিনেই মৃত্যু হয়েছে ৪১ জনের। যার মধ্যে অর্ধেকের বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে সর্বশেষ ৫ দিনে।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার জরিপে দেখা যায়, গত বছরের তুলনায় এ বছর ঢাকা শহরের ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসে দেশে ডেঙ্গুর সংক্রমণ বহুগুণ বেড়ে যেতে পারে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৭০৯ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৩৭ জন। জুলাই মাসেই এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ১৬৫ জন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ১৪৩ জন।

গতকাল পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৩ হাজার ৭৯১ জন। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে এখন ডেঙ্গু রোগী রয়েছেন ২ হাজার ৫৩০ জন।

ঢাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, ৪৮৮ জন। সেখানে শয্যা খালি না পেয়ে অনেক রোগী মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। আর ঢাকার বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি আছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ১৩০ জন।

এদিকে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় ঢাকা উত্তর সিটি মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালকে শুধু ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করার পরিকল্পনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের সংক্রামক রোগনিয়ন্ত্রণ (সিডিসি) শাখার উপপরিচালক শফিকুল ইসলাম বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান।

  • ডেঙ্গু
  • আক্রান্ত
এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ১৮৮
ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, শনাক্ত ১৮৮
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা যাননি কেউ, হাসপাতালে ১০৩
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মারা যাননি কেউ, হাসপাতালে ১০৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু 
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।