দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন।
রোববার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত এক জন মারা গেছেন।
এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩০ জন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, ঢাকা বিভাগে ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে তিন জন এবং সিলেট বিভাগে দুই জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
/অ