দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৫৭২ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। ফলে ডেঙ্গুতে মৃত্যু ৩৭৭ জনে স্থির রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩২ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৭ জন রয়েছে।
এছাড়াও, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩ হাজার ৭৬৬ জনে।
বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যাদের মধ্যে ১ হাজার ৭০০ জন ঢাকার বাইরের।
জে আই