দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ৮ মার্চ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষায় পাস মার্ক নির্ধারণ করা হয়েছে ৪০।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে বিদ্যমান ভর্তি নীতিমালা হালনাগাদ এবং ভর্তি পরীক্ষার সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ বিষয়ক সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিগত ১০ বছরে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ বছরের পরীক্ষাতেও যাতে কোনো রকম অনিয়ম, অবহেলা না হয় সে বিষয়ে সব রকম কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস এবং ৮ মার্চ সকাল ১০টায় ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার এক মাস আগে থেকে অর্থাৎ আগামী ৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ৪ জানুয়ারি থেকেই। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবে ১০ জানুয়ারি থেকে। আবেদনের শেষ সময় থাকবে ২৩ জানুয়ারি। ভর্তির জন্য ফি জমা নেওয়া শুরু হবে ২৪ জানুয়ারি থেকে এবং রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ জানুয়ারি এবং হাজিরা সিট ডাউনলোড করা যাবে ৮ ফেব্রুয়ারিতে। এ বছর এমবিবিএস পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০।
ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া, প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, বিএমআরসি প্রতিনিধি প্রফেসর শহীদুল্লাহ্, সিলেট ওসমানী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এনায়েত হোসেন, বিএমআরসি প্রতিনিধি, প্রাইভেট মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিনিধিসহ উভয় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
কেএইচ