দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরু হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়। ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার এ তথ্য নিশ্চিত করেন।
বুয়েটের ভর্তি পরীক্ষা গতবারের মতো এবারও ২ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে হবে ক্যাম্পাসে লিখিত পরীক্ষা। এবার প্রাক-নির্বাচনি পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে দশমিক ২৫ শতাংশ নম্বর।
এও