দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৬৫ মারা গেলেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ৪১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ১০৩ জন এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৩১০ জন ভর্তি হয়েছে।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৬৪৫ জনে পৌঁছেছে।
সোমবার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২ হাজার ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
ঢাকা মহানগরীর সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৫৯১ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪৫৬ জন রোগী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৯৩৩ জন।
এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ৭ হাজার ৫৪৯ জন এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩৮৪ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৫৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৫৬৪ জন।
ডিপি/