দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘ক্যানসার’ শব্দটি শুনলে ভয় ধরে যায় মনের ভেতর। পরিচিত কেউ এই মরণব্যাধিতে আক্রান্ত হলে দুশ্চিন্তার শেষ নেই। আর যে পরিবারের সদস্য আক্রান্ত হন, সেই পরিবারই বোঝে এ যন্ত্রণা।
বাংলাদেশে শিশুদের মধ্যে ব্লাড ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তথ্য বলছে, শূণ্য থেকে ১৮ বছর বয়সী শিশুদের এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বৃদ্ধির সঙ্গে মৃত্যু হার বেড়ে চলেছে।
তবে চিকিৎসকরা বলছেন, সঠিক পরীক্ষা-নিরীক্ষা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যানসার আক্রান্ত শিশুদের সুস্থ করে তোলা সম্ভব। তাদের শরীরে এটার লক্ষণ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং নির্দেশনা মেনে চলতে হবে। এদের মধ্যে এক-তৃতীয়াংশ লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে আক্রান্ত।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারজানা রহমান বলেন, শিশুদের রক্তের পাশাপাশি কিডনি ও মস্তিষ্কের কিছু ক্যানসারও হতে পারে।
এই রোগে আক্রান্ত হলে রক্তের মধ্যে থাকা লোহিত কণিকা, শ্বেত কণিকা ও প্লাটিলেটগুলোর অনিয়ন্ত্রিত গঠন বিস্তার হতে থাকে।
সাধারণত ব্লাড ক্যানসার দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো অ্যাকিউট বা তীব্র এবং অন্যটি হলো ক্রনিক বা দীর্ঘস্থায়ী।
শিশুর রক্তে ক্যানসারের উপসর্গসমূহ:
১) শিশুর নাকের সম্মুখভাগে সূক্ষ্ম রক্তনালী থেকে রক্তপাত হতে পারে। বয়স বাড়ার সঙ্গে এটি কমে যায়। তবে যদি না কমে ঘন ঘন এটি হতে থাকে, তাহলে সচেতন হতে হবে।
২) ব্লাড ক্যানসারে আক্রান্ত হলে রক্তস্বল্পতা শুরু হয়। এটার জন্য দুর্বলতা, খাবারে অরুচি, বুক ধড়ফড়, পায়ে পানি জমা, ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়।
৩) কোনো কারণ ছাড়াই ঘন ঘন জ্বর হলে সতর্ক হন। এই রোগে আক্রান্ত হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই যেকোনো সংক্রমণের ঝুঁকি বাড়ে। এটা একবার হলে সুস্থ হতে অনেক সময় লেগে যায়।
৪) এই রোগ শরীরে বাসা বাধলে অস্বাভাবিকভাবে রক্তক্ষরণ শুরু হয়। মাড়ি থেকে কিংবা কোথাও কেটে গেলে ক্রমাগত সংক্রমণ হলে সতর্ক হতে হবে। এ ধরনের ক্যানসারে আক্রান্ত হলে রক্ত জমাট বাধার প্রক্রিয়াটি ব্যাহত হয়। তাই রক্তপাত একবার শুরু হলে বন্ধ হতে চায় না।
৫) লসিকাগ্রন্থি ফুলে যাওয়া। লিভার ও প্লীহার আকার বেড়ে যাওয়া ব্লাড ক্যানসারের অন্যতম উপসর্গ।
৬) ডায়েট বা শরীরচর্চা ছাড়াই ওজন হঠাৎ বেড়ে যাওয়াও অন্যতম উপসর্গ।
৭) হাড়ে তীব্র যন্ত্রণা মানেই যে বাত হয়েছে, এমন না। বিশেষ করে পাঁজরের হাড় ও পিঠের যন্ত্রণা কখনো উপেক্ষা করবেন না। দীর্ঘদিন এমন হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
৮) এ ছাড়া ঘুমের মধ্যে ঘেমে যাওয়া ব্লাড ক্যান্সারের উপসর্গ হতে পারে।
এস