• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • স্বাস্থ্য

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি সাবেক বিএমএর নেতৃবৃন্দের

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক নেতৃবৃন্দ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (১৭ সেপ্টেম্বর) বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক ও সাবেক মহাসচিব অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেনের সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়।

এতে বলা হয়, অন্যথায় তার শারিরীক যেকোনো ক্ষতির দায়ভার সরকাকেই বহন করতে হবে এবং এ অন্যায় কাজ দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে। বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মুক্তি আন্দোলনে আপোষহীন নেত্রী। সারাদেশে সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি অত্যন্ত অসুস্থ। অসুস্থতার কারণে বারবার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তথাপি তার প্রতি ফ্যাসিস্ট সরকারের হিংসামূলক কর্মকাণ্ড ও অপপ্রচার বন্ধ হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশে আজ মানবাধিকার ও বিবেকের মৃত্যু ঘটেছে। সর্বশেষ গত ৯ই আগস্টে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে আজ পর্যন্ত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি দীর্ঘদিন আর্থাইটিস, ডায়াবেটিস, লিভার, কিডনী ও হৃদরোগে ভূগছেন। চিকিৎসকরা প্রতিনিয়ত তাকে বিদেশে উন্নত মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসা গ্রহণের পরমর্শ দিচ্ছেন।

কিন্তু সরকার সেদিকে কোনো কর্ণপাত না করে চিকিৎসার মতো মানবিক বিষয়টিতেও রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে।

বিএমএর সাবেক নেতারা বলেন, আমরা চিকিৎসক সমাজসহ দেশবাসী জানে সুস্থ ও সচল অবস্থায় বেগম খালেদা জিয়া করাবন্দী হয়েছেন। পরবর্তীতে চিকিৎসার চরম অবহেলায় তিনি আজ নানাবিধ জটিল রোগে আক্রান্ত। পাশাপাশি পুরনো আর্থাইটিস ও ডায়াবেটিসের সুচিকিৎসা না হওয়ায় সেগুলোও জটিল আকার ধারণ করেছে। এসব বিষয়ের দায়ভার বর্তমান অগণতান্ত্রিক সরকারকেই নিতে হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার থেকেও বারবার বিদেশে সুচিকিৎসার দাবি তোলা হয়। ইতোমধ্যেই দেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষক, সাবেক আমলাসহ বিশিষ্টজনেরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে কারামুক্তি দিয়ে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি এডভান্সড সেন্টারে প্রেরণের দাবি জানিয়েছেন। কিন্তু বর্তমান জনবিচ্ছিন্ন সরকার এ বিষয়ে নিশ্চুপ।

আমরা বিএমএর সাবেক নেতৃবৃন্দ তথা দেশের সমগ্র চিকিৎসক সমাজ দাবি জানাচ্ছি- রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করে দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রীর সুচিকিৎসা নিশ্চিত করতে অবিলম্বে তাকে কারামুক্তি ও বিদেশে প্রেরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে। অন্যথায় তার শারিরীক যেকোনো ক্ষতির দায়ভার সরকাকেই বহন করতে হবে এবং এ অন্যায় কাজ দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবেই লিপিবদ্ধ থাকবে।

বিবৃতিতে স্বাক্ষর করেন- ১. অধ্যাপক ডা. গাজী আব্দুল হক ২. অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া ৩. অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন ৪. অধ্যাপক ডা. রফিকুল কবীর লাবু ৫. ডা. খুরশিদ জামিল চৌধুরী ৬. অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক ৭. অধ্যাপক ডা. আজিজ রহিম ৮. অধ্যাপক ডা. শামিমুর রহমান ৯. ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ১০. ডা. রফিকুল হক বাবলু ১১. অধ্যাপক ডা. হারুন-আল-রশিদ ১২. অধ্যাপক ডা. সৈয়দ মাহবুবুল আলম ১৩. অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ১৪. ডা. শাখাওয়াত হোসেন জীবন ১৫. ডা. শহিদুল আলম ১৬. ডা. মোঃ আব্দুস সালাম ১৭. ডা. শহিদ হাসান ১৮. অধ্যাপক ডা. আব্দুল মান্নান মিয়া ১৯. ডা. মো. আব্দুল কুদ্দুস ২০. অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু ২১. অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন ২২. অধ্যাপক ডা. সুমন নাজমুল হোসেন ২৩. ডা. মো. ওবায়দুল কবীর খান ২৪. ডা. জহিরুল ইসলাম শাকিল ২৫. ডা. এম এ সেলিম ২৬. ডা. ওয়াসিম হোসেন ২৭. অধ্যাপক ডা. মওদুদুল আলামগীর পাভেল ২৮. ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী ২৯. অধ্যাপক ডা. সাইদুর রহমান ৩০. ডা. মোহাম্মদ আলী ৩১. ডা. এ কে এম মুসা ৩২. ডা. মো. আক্তারুজ্জামান ৩৩. ডা. আমিরুজ্জামান খান লাভলু ৩৪. ডা. শাহ্ মো. হাফিজুর রহমান মুজাহিদ ৩৫. ডা. আসফারুল হাবীব রোজ ৩৬. ডা. মো. আব্দুল মুত্তালিব ৩৭. ডা. মোফাখখারুল ইসলাম ৩৮. ডা. খায়রুল ইসলাম ৩৯. ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ৪০. ডা. খালেকুজ্জামান বাদল ৪১. ডা. হাসান জাফর রিফাত ৪২. ডা. রেহান উদ্দিন খান ৪৩. ডা. এম এ কামাল ৪৪. ডা. মো. আবুল কেনান ৪৫. ডা. সাইফ উদ্দিন নেছার আহমেদ তুষান ৪৬. ডা. মজিবুল হক দোয়েল ৪৭. ডা. সায়েফউল্লাহ ৪৮. ডা. নিখিলেন্দু ৪৯. ডা. মোস্তফিজুর রহমান শামীম ৫০. ডা. আবু হাসান লাল্টু ৫১. ডা. মো. ওয়াসিম ৫২. ডা. মো. আবুল কালামসহ বিএমএর শতাধিক সাবেক নেতৃবৃন্দ।

জেডএ

  • খালেদা
  • রাজনীতি
  • বিএমএ
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
রাজনৈতিক দল পরিবর্তন অন্যায় নয়: খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।